নিউ ইয়র্ক সিটির আনুমানিক ১০ লাখ পাবলিক স্কুল পরিবারকে ডিপার্টমেন্ট অব এডুকেশন কীভাবে সেবা দেবে তা রূপান্তরণে চ্যান্সেলর ২০০৭ সালের ১ জুলাই ফ্যামিলি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি অফিস প্রতিষ্ঠা করেন। চিফ ফ্যামিলি এনগেজমেন্ট অফিসার মার্টিন গেরিয়ারের নেতৃত্বে ওফিয়া ডিপার্টমেন্টের পরিবার সহায়তাকরণ কাঠামোকে একীভূত করার পাশাপাশি পিতামাতাদের বক্তব্য শোনা নিশ্চিত করার লক্ষ্যে একটি কাঠামো সৃষ্টি করেছেন।
ফ্যামিলি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি অফিস একটি নিবেদিতপ্রাণ পিতামাতা সহায়তা দল নিয়ে গঠিত যা নিউ ইয়র্ক সিটির প্রত্যেক বরো, প্রত্যেক স্কুল ডিস্ট্রিক্ট এবং প্রত্যেক স্কুল পর্যন্ত বিস্তৃত। নিজেদের স্কুল নিয়ে যেসব পরিবার ও নেতৃত্বশীল পিতামাতার দুর্ভাবনা রয়েছে তারা ওফিয়ার সাথেই প্রথম যোগাযোগ করবেন। এটি সিটির স্কুলভিত্তিক ও ডিস্ট্রিক্টভিত্তিক প্যারেন্ট লিডারশিপ অ্যাসোসিয়েশনগুলোকেও সহায়তা জুগিয়ে থাকে।
এই অফিস স্কুল এবং ডিওই-র অফিসগুলোর জন্য অনুবাদ ও ফোনে দোভাষী পরিষেবা প্রদান করে থাকে এবং শিক্ষায় সহযোগী হিসাবে পরিবারগুলো যেন প্রতিটি স্কুলে নিজেদেরকে বাঞ্ছিত, সহযোগিতাপ্রাপ্ত এবং সম্মানিত বোধ করেন সেজন্য প্যারেন্ট কোঅর্ডিনেটরদের প্রশিক্ষণ দেয়।
পরিবারগুলোর জন্য সহায়তা
প্যারেন্ট লিডার হওয়া
নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের পিতামাতাদের
অভিযোগ ও নিষ্পত্তি প্রক্রিয়া
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে , যেখানে আরও তথ্য থাকতে পারে , অনুগ্রহ করে এখানে ক্লিক করুন ।