২০০১ সালের কোন শিশুই পিছিয়ে থাকবে না (এনসিএলবি) আইন একটি ফেডারেল শিক্ষা আইন যা কে থেকে ১২ গ্রেডের শিক্ষা নিয়ন্ত্রণ করে। সব শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষকদের উচ্চমানসম্পন্ন হবার বিষয়টি নিশ্চিত করা এবং পিতামাতাদের তথ্য লাভের ও বেছে নেয়ার সুযোগ প্রদানের ব্যাপারে স্টেট ও স্কুলের জবাবদিহিতা বৃদ্ধির জন্য এনসিএলবি বেশকিছু ব্যবস্থা গ্রহণ করে।
এনসিএলবি পাবলিক স্কুল বাছাই কর্মসুচি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন বলবত্ করেছে যা টাইটেল ওয়ান উন্নতি আবশ্যক স্কুল (এসআইএনআই, সিনি) ও নিবন্ধন পুনর্বিবেচনাধীন স্কুলে (এসইউআরআর, সার) ভর্তি হওয়া ও ভর্তি হওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সিনি বা সার হিশেবে চিহ্নিত না হওয়া স্কুলে বদলির ব্যাপারে তাদের পিতামাতাদের আবেদন করার অনুমতি প্রদান করে। ২০০৯ সালের বসন্তে আবেদনের যোগ্যতাসম্পন্ন সব শিক্ষার্থীদের পিতামাতাদের কাছে প্রয়োজনীয় আবেদনপত্র ও তথ্য পাঠানো হবে।
শিক্ষার্থীদের প্রতি বছরের স্টেট পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে উন্নতি আবশ্যক স্কুল (সিনি) চিহ্নিত করা হয়। ফেডারেল নির্দেশনার ওপর ভিত্তি করে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট ঐ ফল বিশ্লেষণ করার মাধ্যমে নির্ধারণ করবে স্কুলটি শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধির ক্ষেত্রে পর্যপ্ত বার্ষিক অগ্রগতি (এওয়াইপি) অর্জন করতে পেরেছে কি না। যদি কোন স্কুল পরপর দুই বছর সন্তোষজনক বাত্সরিক অগ্রগতি (এওয়াইপি) লাভ না করে তাহলে সেই স্কুলকে টাইটেল ওয়ান সিনি হিসেবে চিহ্নিত করা হয়।
স্কুলগুলো যত বছর পর্যাপ্ত বার্ষিক অগ্রগতি লাভ করেনি তার ওপর ভিত্তি করে টাইটেল ওয়ান এসআইএনআই স্কুলগুলোকে সাজানো হয় এবং এই স্কুলগুলোকে টাইটেল ওয়ান উন্নতি আবশ্যক স্কুল (১ম ও ২য় বছর ), সংশোধন প্রক্রিয়াধীন স্কুল, পুর্নগঠন পরিকল্পনাধীন স্কুল ও পুর্নগঠনাধীন স্কুলের অন্তর্ভুক্ত করা হয়। এ ধরনের স্কুল তাদের শিক্ষা নির্দেশনা কর্মসূচি ও ব্যবস্থাপনা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা লাভ করে।
বদলি প্রক্রিয়া সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনার বর্তমান স্কুলের প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন। আপনি বরো ভর্তি অফিসের সাথেও যোগাযোগ করতে পারেন।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।