এটি কোন অজানা তথ্য নয় যে পরিবারগুলো যখন শিক্ষায় সংশ্লিষ্ট হয়
, স্কুল ও শিক্ষার্থীরা তখন উপকৃত হয়
।
নিউ ইয়র্ক সিটির পিতামাতাদের স্কুল
, ডিস্ট্রিক্ট ও সিটি পর্যায়ে নেতৃত্ব দেয়ার বিভিন্ন সুযোগ রয়েছে
।
প্যারেন্ট অ্যাসোসিয়েশন এবং প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশন
প্যারেন্ট অ্যাসোসিয়েশনগুলো (পিএ) ছেলেমেয়েদের স্কুলে সংশ্লিষ্ট হওয়ার জন্য পিতামাতাদের প্রধান উপায়। প্যারেন্ট অ্যাসোসিয়েশনগুলো স্কুলভিত্তিক সংগঠন, যেখানে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের পিতামাতা, পালক পিতামাতা এবং আইনগত অভিভাবকগণ সদস্য হতে পারেন। কোন পিএ যদি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে চায়, পিতামাতা সদস্যরা সংগঠনটিকে প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশন (পিটিএ) এ রূপান্তরিত করতে পারেন।
প্রত্যেক পিএ/পিটিএ-তে নিজ নিজ স্কুলের পিতামাতাদের প্রতিনিধিত্ব থাকা উচিত। এর মধ্যে বিশেষ শিক্ষার শিক্ষার্থী, ইংরেজি ভাষা শিক্ষার্থীসহ টাইটেল ওয়ান-এর জন্য যোগ্য শিক্ষার্থী, গিফটেড ও ট্যালেন্টেড পরিষেবা এবং ম্যাগনেট কর্মসূচির শিক্ষার্থীদের পিতামাতারাও রয়েছেন। বহু স্কুল ইংরেজি ভাষাভাষী নন এমন পিতামাতাদের অংশগ্রহণের সুবিধার জন্য পিএ/পিটিএ বৈঠকে অনুবাদ পরিষেবার ব্যবস্থা করে থাকে।
পিএ/পিটিএ পিতামাতাদেরকে তাদের সন্তানের শিক্ষায় সংশ্লিষ্ট হতে, মতবিনিময় করা এবং নিজেদের স্কুলকে সমৃদ্ধ করায় সহায়তা করে। যদিও পিএ/পিটিএগুলোর সুনির্দিষ্ট ভূমিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে তাদের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে স্কুল লিডারশিপ টিম ও কম্যুনিটি এডুকেশন কাউন্সিলে পিতামাতা সদস্য নির্বাচিত করা, স্কুলের কর্মকাণ্ডে পিতামাতাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেয়া, এবং পারেন্ট-টিচার কনফারেন্স, ওপেন হাউস, পাঠক্রম সন্ধ্যা এবং ডিস্ট্রিক্ট ফ্যামেলি ডে জাতীয় স্কুল কর্মকাণ্ডে সহায়তা করা। প্রত্যেক পিএ নিজ নিজ উপবিধি প্রণয়ন, কর্মকর্তা নির্বাচন ও নিয়মিত বৈঠক অনুষ্ঠান করে।
সকল পিতামাতা স্বতোক্রিয়ভাবে নিজেদের স্কুলের পিএ/পিটিএ-র সদস্য। সকল পিএ/পিটিএ-কে অবশ্যই চ্যান্সেলরের প্রবিধান A-660 মান্য করতে হবে। সংশ্লিষ্ট হওয়ার উপায় সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য আপনার স্কুলের প্রিন্সিপ্যালকে বলুন।
টাইটেল ওয়ান প্যারেন্ট কমিটি ও কাউন্সিল
টাইটেল ওয়ান কর্মসূচি এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল ও হাই স্কুলের জন্য সবচেয়ে বড় ফেডারেল এইড কর্মসূচি। টাইটেল ওয়ান অর্থায়নপুষ্ট স্কুলগুলোয় টাইটেল ওয়ান শিক্ষার্থীদের পিতামাতা সমবায়ে একটি প্যারেন্ট অ্যাডভাইজরি কমিটি বা কাউন্সিল (পিএসি) থাকতে হবে। নিউ ইয়র্ক সিটিতে, প্রায় ৭০% স্কুল টাইটেল ওয়ান অর্থায়নলাভের উপযুক্ত। যেসব স্কুলে প্যারেন্ট অ্যাসোসিয়েশন বা প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশন (পিএ/পিটিএ) টাইটেল ওয়ান পিতামাতাদের স্বার্থ সংরক্ষণের দায়িত্বগ্রহণ করেছে, সেসব স্কুলে পিএ/পিটিএ প্রেসিডেন্টকে টাইটেল ওয়ান পিতামাতাদের সাথে নিয়মিত আলোচনা করতে এবং প্রত্যেক বৈঠকের আলোচ্যসূচিতে টাইটেল ওয়ানের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
টাইটেল ওয়ান পিএসিগুলোর লক্ষ্য স্কুলের কর্মকাণ্ডে টাইটেল ওয়ান পিতামাতাদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্কুল কম্যুনিটির অন্যান্য সদস্যের সাথে সক্রিয় সহযোগিতায় সমর্থন দেয়া। স্কুলগুলোকে পিতামাতাদের জন্য সুবিধাজনক সময়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠান করতে হয়। এসব বৈঠকের মধ্যে বার্ষিক বৈঠকও রয়েছে যেখানে টাইটেল ওয়ান অর্থায়নপুষ্ট কর্মসূচির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
স্কুল লিডারশিপ টিম
স্কুল লিডারশিপ টিমগুলো (এসএলটি) সমসংখ্যক পিতামাতা ও কর্মী নিয়ে গঠিত স্কুলভিত্তিক সংগঠন। এরা মাসে কমপক্ষে একটি বৈঠকে মিলিত হয়। এসব সংগঠনে যারা আবশ্যিকভাবে সদস্য হিসাবে স্থান লাভ করেন: স্কুল প্রিন্সিপ্যাল, পিএ/পিটিএ প্রেসিডেন্ট (অথবা দায়িত্বপ্রাপ্ত কো-প্রেসিডেন্ট), ইউএফটি চ্যাপ্টার প্রধান, এবং সমসংখ্যক পিতামাতা ও স্কুলকর্মী। হাই স্কুলের টিম-এ কমপক্ষে দুজন শিক্ষার্থী সদস্য অন্তর্ভুক্ত করতে হয়। এসএলটিগুলো কম্যুনিটিভিত্তক সংগঠনসমূহের প্রতিনিধিও গ্রহণ করতে পারে।
প্রত্যেক এসএলটি-র মূল দায়িত্ব স্কুল বাজেটের সাথে সঙ্গতিপূর্ণ একটি কম্প্রিহেনসিভ এডুকেশন প্ল্যান (সামগ্রিক শিক্ষা পরকিল্পনা, সিইসি) প্রণয়ন করা। এসএলটিগুলো স্কুলের শিক্ষা কর্মসূচিগুলোর কার্যকারিতা এবং শিক্ষার্থীদের সাফল্য অর্জনের ক্ষেত্রে তাদের প্রভাব মূল্যায়নেও সহায়তা করে থাকে। এসএলটিগুলো তাদের ডিস্ট্রিক্ট লিডারশিপ টিমগুলোর কাছ থেকে প্রযোজনমাফিক সমর্থন ও পরামর্শ পেয়ে থাকে। এসএলটি-র পিতামাতা সদস্যগণ স্কুলের পিএ/পিটিএ দ্বারা মনোনীত হন।
এসএলটিগুলোকে চ্যান্সেলরের প্রবিধান A-655 মেনে চলতে হয়।
ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিল
একটি কম্যুনিটি স্কুল ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত প্রত্যেক এলিমেন্টারি স্কুল ও মিডল স্কুলের প্যারেন্ট অ্যাসোসিয়েশন বা প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিলের সদস্য। হাই স্কুল পিএ/পিটিএ-র প্রেসিডেন্টরা বরোব্যাপী প্রেসিডেন্টস্ কাউন্সিলের সদস্য।
প্রেসিডেন্টস্ কাউন্সিলগুলো ডিস্ট্রিক্টব্যাপী বিভিন্ন অগ্রাধিকারের বিষয় চিহ্নিত করে এবং নিজেদের আওতাধীন পিএ/পিটিএগুলোতে সহায়তা জোগায়। প্রত্যেক প্রেসিডেন্ট কাউন্সিলের বৈঠকে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ফ্যামেলি অ্যাডভোকেট উপস্থিত থাকেন। তিনি নেতৃত্বশীল পিতামাতা ও ডিপার্টমেন্ট অব এডুকেশনের মধ্যে একটি অবারিত যোগাযোগের ব্যবস্থার দেখাশোনা করেন।
প্রেসিডেন্টস্ কাউন্সিলগুলোকে চ্যান্সেলরের প্রবিধান A-660 মেনে চলতে হয়।
ডিস্ট্রিক্ট লিডারশিপ টিম
ডিস্ট্রিক্ট লিডাশিপ টিম (ডিএলটি) এর মুখ্য দায়িত্ব ডিস্ট্রিক্ট কম্প্রিহেনসিভ এডুকেশনাল প্ল্যান প্রণয়ন ও পর্যালোচনা করা। এই পরিকল্পনার বার্ষিক লক্ষ্য ও উদ্দেশ্যগুলো ডিস্ট্রিক্ট ও সিটিব্যাপী লক্ষ্যের সাথে সঙ্গতিবিধান করে। ডিএলটিগুলো অ্যাকাডেমিক কর্মসূচিসমূহের কার্যকারিতা পরিমাপে দ্বিবার্ষিক পর্যালোচনা পরিচালনা করে এবং নিজেদের ডিস্ট্রিক্টের এসএলটিগুলোকে তাদের প্রযোজনে সমর্থন, পরামর্শ, কারিগরি সহায়তা ও দ্বন্দ্ব নিরসন সহায়তা জোগায়।
ডিস্ট্রিক্ট লিডারশিপ টিমের আবশ্যিক সদস্যদের মধ্যে রয়েছেন: কম্যুনিটি সুপারিনটেনডেন্ট, হাই স্কুল সুপারিনটেনডেন্ট(গণ), কাউন্সিল অব সুপারভাইজর্স ও অ্যাডমিনিস্ট্রেটর্স (সিএসএ) এর প্রতিনিধি, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স (ইউএফটি) প্রতিনিধি, ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ এর প্রতিনিধি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিলের প্রেসিডেন্ট, বরো হাই স্কুল প্রেসিডেন্টস্ কাউন্সিলের প্রতিনিধি এবং টাইটেল ওয়ান ডিস্ট্রিক্ট প্যারেন্ট অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারপার্সন। ডিএলটিগুলো কম্যুনিটিভিত্তিক সংগঠনসমূহের প্রতিনিধি এবং ডিস্ট্রিক্ট কম্যুনিটি এডুকেশন কাউন্সিলের প্রেসিডেন্টকেও অন্তর্ভুক্ত করতে পারে।
ডিএলটি প্রতিনিধিদেরকে তাদের নিজ নিজ লিডারশিপ গ্রুপগুলো মনোনীত করে। ডিএলটিগুলোকে চ্যান্সেলরের প্রবিধান A-655 মেনে চলতে হয়।
কম্যুনিটি ও সিটিওয়াইড এডুকেশন কাউন্সিল
নিউ ইয়র্ক সিটিতে ৩২টি কম্যুনিটি এডুকেশন কাউন্সিল (সিইসি) রয়েছে। প্রত্যেক সিইসি প্রতিনিধিত্ব করে একটি কম্যুনিটি স্কুল ডিস্ট্রিক্টের যার অন্তর্ভুক্ত থাকে পাবলিক এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট এবং জুনিয়র হাই স্কুলসমূহ। একটি সিটিওয়াইড এডুকেশন কাউন্সিল হাই স্কুলের পিতামাতাদের স্বার্থ সংরক্ষণ করে। আরেকটি প্রতিনিধিত্ব করে বিশেষ শিক্ষার পরিবারদের। কাউন্সিল সদস্যগণ নিজ নিজ ডিস্ট্রিক্টের অন্তর্গত স্কুলসমূহে প্যারেন্ট অ্যাসোসিয়েশন এব প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশনগুলো দ্বারা দুইবছর মেয়াদের জন্য মনোনীত হন। সি্ইসিগুলো মাসিক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠান করে এবং নিজেদের ডিস্ট্রিক্টের শিক্ষা নীতি রূপায়ণে অবদান রাখে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে স্কুল জোন-এর সীমারেখা অনুমোদন, মূলধন পরিকল্পনার উপর শুনানি অনুষ্ঠান, কম্যুনিটি সুপারিনটেনডেন্টদের মূল্যায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে মতামত প্রদান করা।
চ্যান্সেলরের প্যারেন্ট অ্যাডভাইজরি কাউন্সিল
চ্যান্সেলরের প্যারেন্ট অ্যাডভাইজরি কাউন্সিল (সিপিএসি) প্রতিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিলের প্রেসিডেন্ট বা তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। সিপিএসি সমস্যা, প্রবণতা ও নীতিগত বিষয়সমূহ চিহ্নিত করার ব্যাপারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস কাউন্সিলগুলোর সাথে আলোচনা করে এবং ডিওই-র নীতিমালা নিয়ে আলোচনার উদ্দেশে মাসে একবার চ্যান্সেলরের সাথে বৈঠকে মিলিত হয়।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।