ফ্যামিলি
এনগেজমেন্ট অ্যান্ড
অ্যাডভোকেসির মূল দায়িত্ব প্রশ্নের উত্তরলাভে এবং সমস্যাসমাধানে
সাহায্য করার মাধ্যমে পরিবারগুলোকে
সহায়তা দেয়া
।
মেয়র ব্লুমবার্গের অধীনে ডিপার্টমেন্ট অব এডুকেশন বহু ধরনের পরিবার সহায়তা উদ্যোগ ও অফিস সৃষ্টি করেছে যাদের দায়িত্ব নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলসমূহের পরিবারগুলোর প্রয়োজন মেটানো। এগুলোর অন্তর্ভুক্ত আছে:
ফ্যামিলি ক্রাইসিস সাপোর্ট
সঙ্কটে নিপতিত পরিবারগুলোকে সহায়তা করার জন্য আমরা ডিপার্টমেন্ট অব এডুকেশনের সেফটি অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসসহ অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিসেস এবং সিটির অন্যান্য সংস্থার সাথে কাজ করি।
পরিবারদের জন্য কী কী পরিষেবা ও সহায়তা রয়েছে সে-সম্পর্কে আরও তথ্য জানতে অনুগ্রহ করে আপনার প্যারেন্ট কোঅর্ডিনেটর বা ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করুন।
প্যারেন্ট কোঅর্ডিনেটর
পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রত্যেক স্কুলেই দায়িত্বপ্রাপ্ত একজন রয়েছেন, এটি নিশ্চিত করতে মেয়র ও চ্যান্সেলর ২০০২ সালে “প্যারেন্ট কোঅর্ডিনেটর" পদ সৃষ্টি করেন। সন্তানদের স্কুল সম্পর্কে যখন কোন প্রশ্ন বা দুর্ভাবনা থাকে তখন প্যারেন্ট কোঅর্ডিনেটররাই হলেন প্রথম ব্যক্তি যার সাথে পরিবারগুলোর যোগাযোগ করা উচিত।
প্যারেন্ট কোঅর্ডিনেটরগণ স্কুলের প্রিন্সিপ্যালের পক্ষে কর্মরত প্রশাসনিক দলের অংশ। স্কুল কম্যুনিটিগুলোয় পরিবারদের আকৃষ্ট ও সংশ্লিষ্ট করতে তারা স্কুল কর্মী, স্কুল লিডারশিপ টিম, প্যারেন্ট অ্যাসোসিয়েশন, কম্যুনিটি গ্রুপ এবং প্যারেন্ট অ্যাডভাইজরি কাউন্সিলগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পরিবারগুলোর দুর্ভাবনার বিষয়সমূহ চিহ্নিত করা এবং এই বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য স্কুল নেতৃবর্গের সাথে কাজ করাও তাদের দায়িত্ব।
ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেট ও বরো ডিরেক্টর
সহায়তা ও উত্তর পাওয়া পরিবারগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একারণেই, ২০০৭-০৮ স্কুলবছরে, এলিমেন্টারি ও মিডল স্কুলের পরিবারগুলোকে সহায়তা দেয়ার জন্য প্রত্যেক কম্যুনিটি স্কুল ডিস্ট্রিক্টে কমপক্ষে দুজন করে ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেট এবং হাই স্কুলের পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রত্যেক বরোয় একজন করে বরো ডিরেক্টর নিয়োগ দিয়েছে। এই পরিবার সহায়তা কর্মকর্তারা পিতামাতাদের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছেন, তাই পরিবারদের সহায়তা ও তথ্য পাওয়ার জন্য আর কষ্ট করে রিজিওন্যাল অফিসগুলোয় যেতে হবে না।
ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাভোকেটগণ পরিবার ও প্যারেন্ট লিডারদের প্রয়োজনপূরণে প্রত্যক্ষ সহায়তা দিয়ে থাকেন। তারা পরিবারগুলোকে সাহায্য করার জন্য সুপারিনটেনডেন্ট, প্রিন্সিপ্যাল, স্কুলভিত্তিক কোঅর্ডিনেটর, তাদের স্থানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিল এবং অন্যদের সাথে কাজ করেন।
সিটিব্যাপী ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেটদের যোগাযোগের তালিকার জন্য এখানে ক্লিক করুন।
311
ভর্তি, সন্তানের স্কুল বাস, আপনার ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেট বা বরো ডিরেক্টরকে কীভাবে যোগাযোগ করতে হবে এসব বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে, বা আপনার ডিস্টিক্টের জোনভুক্ত স্কুলগুলোর খোঁজ পেতে চাইলে, আপনি মেয়রের সিটিওয়াইড সার্ভিস হটলাইন 311 নম্বরে যেকোন সময়ে ফোন করতে পারেন। 311 অপারেটর ইংরেজি ছাড়াও আরও আটটি ভাষায় ফোনের সংযোগ দিতে এবং আপনার স্থানীয় ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেটের আপনাকে যোগযোগ করিয়ে দিতে পারেন।
ডিপার্টমেন্ট অব এডুকেশন 311-এর সাথে ঘনিষ্ঠ যোগযোগ রেখে কাজ করে, তাই কোন প্রশ্ন থাকলে পরিবারগুলোকে আমরা 311 নম্বরে ফোন করতে উৎসাহিত করছি।
অনুবাদ ও দোভাষ পরিষেবা
আমরা পরিবারগুলোর ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধপরিকর। কেননা এটি ছেলেমেয়েদের শিক্ষায় পরিবারের সংশ্লিষ্ট হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে।
ইংরেজি ভাষায় দক্ষ নন এমন পরিবারগুলোর সাথে স্কুল ও বিভিন্ন অফিসের যোগাযোগে সহায়তার জন্য ২০০৪ সালে ডিপার্টমেন্ট অব এডুকেশনের অনুবাদ ও দোভাষ ইউনিট সৃষ্টি করা হয়। ইংরেজি ভাষায় দক্ষ নন এমন পরিবারগুলোকে ভাষা সহায়তা দেয়ায় ডিপার্টমেন্টের অঙ্গীকারকে বৈধতা দেয়ার জন্য ২০০৬ সালে চ্যান্সেলরের প্রবিধান A-663 বাস্তবায়ন করা হয়।
২০০৭-০৮ স্কুলবছরে, ফ্যমেলি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি অফিস এবং অনুবাদ ও দোভাষ ইউনিট শহরের সর্বত্র নেটিভ ল্যাঙ্গুয়েজ ফোরাম চালু করা হয়। এসব ফোরামে আমরা সিটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত আটটি প্রধান বিদেশি ভাষায় ৬০টিরও বেশি উপস্থাপনার আয়োজন করেছি।
অনুবাদ ও দোভাষ ইউনিট প্রিন্সিপ্যালদের অনুরোধে স্কুলগুলোকে লিখিত নথিপত্রের অনুবাদও সরবরাহ করে থাকে। স্কুলের জন্য অনূদিত লিখিত নথিপত্রের মধ্যে রয়েছে চিঠি, স্কুল হ্যান্ডবুক, সভার বিজ্ঞপ্তি, স্কুল ক্যালেন্ডার এবং স্কুল নিউজলেটার। ইউনিট স্কুলগুলোকে আলাদা আলাদাভাবে ফোনে দোভাষী পরিষেবাও দিয়ে থাকে। এসব পরিষেবা পিতামাতা ও স্কুল কর্মীদের মধ্যে আলোচনা সহজসাধ্য করে তোলে।
ইংরেজি ভাষায় কথা বলেন না এমন পিতামাতাদের দোভাষী পরিষেবার জন্য অনুরোধ করার অধিকার রয়েছে এবং স্কুলগুলোকে অবশ্যই এই অনুরোধ অনুবাদ ও দোভাষ ইউনিটের হটলাইনে ফোন করে রক্ষা করতে হবে, যার সংযোগ শুধু স্কুল ও ডিওই-র নিজস্ব অফিস থেকেই পাওয়া সম্ভব।
স্কুল পরিদর্শন
অনেক স্কুলে পিতামাতাদেরকে তাদের ছেলেমেয়েদের ক্লাস পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাদের ছেলেমেয়েরা কী শিখছে স্কুল পরিদর্শন করে পিতামাতারা একথা যেমন জানতে পারেন, তেমনি বাড়িতে তারা কীভাবে সহায়তা করতে পারেন সেকথাও বুঝতে পারেন ভাল করে।
আপনি যদি আপনার সন্তানের স্কুল পরিদর্শন করতে চান, অনুগ্রহ করে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন:
· স্কুল সেক্রেটারি বা প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে এমন একটি দিন ও সময়ে স্কুল পরিদর্শনের সূচি নির্ধারণ করুন, যেটি সুবিধাজনক এবং স্কুলে ক্লাসের ব্যাঘাত ঘটাবে না। সাধারণত সকালে লাইনে দাঁড়ানো, ক্লাস পরিবর্তন, পরীক্ষার ঘণ্টা বা ছুটির সময়ে স্কুল পরিদর্শন করা সুবুদ্ধির পরিচায়ক নয়।
· পরিদর্শনের সময়ে কার সাথে আপনি দেখা করতে আগ্রহী তা বিবেচনা করুন। আপনি হয়ত প্রিন্সিপ্যাল, শ্রেণিশিক্ষক, গাইডেন্স কাউন্সিলর, প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে আগ্রহী হতে পারেন। ঈপ্সিত বৈঠক নির্ধারণে স্কুল সেক্রেটারি বা প্যারেন্ট কোঅর্ডিনেটরকে অনুরোধ করুন।
· স্কুল পরিদর্শনের সময়ে আপনার সন্তানের শ্রেণিকক্ষে ব্যাঘাত সৃষ্টি করবেন না। ক্লাস পরিদর্শনকালে ছেলেমেয়েদের সাথে কথাবলাকে নিরুৎসাহিত করা হয়।
আপনার সন্তানের স্কুল পরিদর্শনের সময়সূচি নির্ধারণে আপনার যদি সমস্যা হয়, স্কুলের নিয়মনীতি জানতে আপনার প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে কথা বলুন অথবা আপনার ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করুন।
ডিস্ট্রিক্টের বৈঠক
আমরা গুরুত্বপূর্ণ পরিষেবা, তথ্যসূত্র, সিটি স্কুলগুলোর নীতিমালা, এবং কম্যুনিটি স্কুল ডিস্ট্রিক্টগুলোতে পরিবারগুলোর জন্য লেখাপড়ার যেসব সুযোগসুবিধা রয়েছে সেগুলোর কথা জানাতে পরিবারগুলোর জন্য বৈঠক ও ফোরামের আয়োজন করে থাকি।
ডিস্ট্রিক্ট ফ্যামেলি অ্যাডভোকেটরা ডিস্ট্রিক্ট ফ্যামেলি ডে নামে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করেন। ডিস্ট্রিক্ট ফ্যামেলি ডে মাসে একবার অনুষ্ঠিত হয় এবং পরিবার ও প্যারেন্ট লিডারদের একে অপরকে জানা, পিতামাতাদের বিভিন্ন প্রয়োজনের উপর আলোকপাত করা এবং বাড়িতে জীবনভর জ্ঞানচর্চাকে সহায়তা করার জন্য যেসব গুরুত্বপূর্ণ সুযোগসুবিধা এবং/অথবা সেরা অনুশীলন রয়েছে, সেগুলো সম্পর্কে জানার সুযোগ দেয়।
শিক্ষার্থীদের শিক্ষাগত চাহিদাগুলো আরও ভালো করে বোঝা এবং শিক্ষার অগ্রাধিকারগুলো আলোচনার জন্য স্থানীয় কম্যুনিটিগুলোকে সুযোগ দেয়ার জন্য আমরা স্কুল প্রশাসক এবং প্যারেন্ট লিডারদের সাথেও কাজ করে থাকি। পরিবার ও প্যারেন্ট লিডারদেরকে নিজেদের স্কুল কম্যুনিটির চাহিদাগুলো সম্পর্কে আরও জানার জন্য ডিস্ট্রিক্ট লিডারশিপ টিম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিল, কম্যুনিটি এডুকেশন কাউন্সিল এবং ডিস্ট্রিক্ট টাইটেল ওয়ান পিএসি বৈঠকগুলোয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
সামরিক বাহিনী ও কলেজ রিক্রুটমেন্ট সম্পর্কিত কিছু কথা
ফেডারেল আইন অনুসারে ডিপার্টমেন্ট অব এডুকেশনকে সামরিক বহিনীর রিক্রুটার এবং অনুরোধকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীদের নাম, ঠিকানা ও ফোন নম্বর প্রদান করতে হয়। আমরা যদিও আমাদের শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ, তথাপি আমাদেরকে আইন মান্য করতে হয়। আপনি আপনার সন্তানের নাম ও যোগাযোগের তথ্য প্রকাশ করতে না চাইলে, আপনাকে অবশ্যই প্যারেন্টাল অপ্ট-আউট ফরম পূরণ করে আপনার সন্তানের গাইডেন্স কাউন্সিলরের কাছে জমা দিতে হবে।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।