সাধারণ শি
ক্ষার শিক্ষার্থী
এই বছর স্টেটের ইংরেজি ভাষা শৈলী (ইএলএ) এবং গণিত উভয় পরীক্ষায় লেভেল ২ বা তার বেশি ফল অর্জন করলে ৩,৫ এবং ৭ গ্রেডের শিক্ষার্থীদের প্রমোশন জুন মাসে হবে। যেসব শিক্ষার্থী ইএলএ অথবা গণিত এই দুইটি পরীক্ষার যেকোন একটিতে লেভেল ১ অথবা উভয় পরীক্ষায় লেভেল ১ অর্জন করবে, তাদের জন্য আপিল প্রক্রিয়ার ব্যবস্থা রয়েছে যা শিক্ষার্থীর কাজের সক্রিয়, আবশ্যিক পর্যালোচনার মাধ্যমে করা হয়।
বিশেষ শিক্ষার শিক্ষার্থী
যেসব শিক্ষার্থীর আইইপির ৯ পৃষ্ঠায় নিয়মিত প্রমোশনের মাপকাঠি উল্লিখিত আছে তাদের প্রমোশন উপরের ৩,৫ এবং ৭ গ্রেডের শিক্ষার্থীদের মাপকাঠি অনুযায়ী হবে। যেসব শিক্ষার্থীর আইইপিতে পরিবর্তিত প্রমোশনের মাপকাঠি উল্লিখিত আছে তাদের প্রমোশন ঐ পরিবর্তিত মাপকাঠির ভিত্তিতে হবে।
ইংরেজি ভাষা শিক্ষার্থী
যেসব ইংরেজি ভাষার শিক্ষার্থী(ইএলএল) ইংরেজি ভাষার স্কুল ব্যবস্থায় দুই বছরের কম সময় ধরে পড়ছে তারা প্রমোশনের নিয়মিত মান থেকে অব্যাহতি পাবে। যেসব ইংরেজি ভাষা শিক্ষার্থী ইংরেজি ভাষার স্কুল ব্যবস্থায় দুই বছরের অধিক কিন্তু তিন বছরের কম সময় ধরে পড়ছে তাদের প্রমোশনের সিদ্ধান্ত নির্ভর করবে শিক্ষার্থীর ক্লাসের কাজ, পরীক্ষার ফল এবং উপস্থিতির সামগ্রিক মূল্যায়নের উপর। যারা ইংরেজি ভাষার স্কুল ব্যবস্থায় তিন অথবা তার বেশি সময় ধরে আছে, তাদের প্রমোশন নিয়মিত প্রমোশনের মান অনুযায়ী হবে। এর ব্যতিক্রম সেইসব শিক্ষার্থী যাদের চার অথবা পাঁচ বছরের সম্প্রসারিত পরিষেবা অনুমোদিত হয়েছে এবং যেসব ইংরেজি ভাষা শিক্ষার্থী চার অথবা পাঁচ বছরের সম্প্রসারিত পরিষেবা পাবার যোগ্য। সম্প্রসারিত পরিষেবাসহ ইংরেজি ভাষা শিক্ষার্থীদের এবং যেসব শিক্ষার্থী সম্প্রসারিত পরিষেবা পাবার যোগ্য তাদের প্রমোশনের সিদ্ধান্ত নির্ভর করবে শিক্ষার্থীর ক্লাসের কাজ, পরীক্ষার ফল এবং উপস্থিতির সামগ্রিক মূল্যায়নের উপর।
লেভেল ১ পাওয়া সকল শিক্ষার্থীর জন্য সক্রিয় আপিল প্রক্রিয়া
যে সকল শিক্ষার্থী ইংরেজি ভাষা শৈলী অথবা গণিত পরীক্ষায় (অথবা উভয় বিষয়ে) লেভেল ১ পেয়েছে তাদের কাজ নিয়মিত মানের মাপকাঠি অনুযায়ী তাদের শিক্ষক কর্তৃক সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। শিক্ষকেরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি পত্রকোষ তৈরি করবেন যার মধ্যে নিয়মিত গণিতের কাজ, ক্লাসরম্নম লাইব্রেরি থেকে স্তর বিন্যস্ত বই অথবা মানসম্পন্ন পাঠ্যাংশ, লেখার নমুনা, এবং মান-ভিত্তিক ক্লাসের কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে। নিয়মিত মানের মাপকাঠি ব্যবহার করে, শিক্ষকেরা শিক্ষার্থীর কাজ লেভেল ২-এর মান সম্পন্ন কিনা এটি দেখে পত্রকোষটি প্রিন্সিপ্যালের কাছে পর্যলোচনার জন্য জমা দেবেন। তারপর পত্রকোষটি প্রিন্সিপ্যাল পর্যালোচনা করে নিশ্চিত করেন শিক্ষার্থীর পত্রকোষ লেভেল ২-এর কাজের সমকক্ষ হবার প্রমাণ দেয় কিনা। মাপকাঠির শর্ত পূরণ হলে, প্রিন্সিপ্যাল কম্যুনিটি সুপারিনটেনডেন্টের কাছে পত্রকোষটি বিবেচনার জন্য পাঠাবেন। কম্যুনিটি সুপারিনটেনডেন্ট প্রমোশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পিতামাতার আপিল প্রক্রিয়া
পিতামাতা জুন মাসে তাদের সন্তান এখনও প্রমোশনের মান অর্জন করতে সক্ষম হয়নি জানিয়ে নোটিশ পাবার পর যেকোন সময় প্রিন্সিপ্যালের কাছে তাদের আপিলও লিখিতভাবে জমা দিতে পারেন।।গ্রীষ্মের স্কুলের শেষে পিতামাতার আপিল কম্যুনিটি সুপারিনটেনডেন্ট কর্তৃক বিবেচিত হবে। গ্রীষ্মের স্কুল যেসব শিক্ষার্থীরা এপর্যন্ত তাদের প্রমোশনের মান অর্জন করতে সক্ষম হয়নি তাদেরকে অগাস্ট মাসের পরীক্ষায় লেভেল ২ অর্জনের দ্বিতীয় সুযোগ দেয়, যদিও সামার স্কুল সুপারিশ করা হয় কিন্তু তা আবশ্যিক নয় । শিক্ষার্থীরা সামার স্কুলে অংশগ্রহণ না করেও অগাস্ট মাসে ইএলএ এবং/অথবা গণিত পরীক্ষা দিতে পারে। যদি একটি অথবা উভয় দুটি পরীক্ষায় শিক্ষার্থীর ফল লেভেল ১-এ থেকে যায়, তাহলে শিক্ষার্থী আবার সক্রিয় নিয়মিত আপিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। যদি সে অগাস্টের সক্রিয় আপিল প্রক্রিয়ায় প্রমোশন না পায়, সেক্ষেত্রে শিক্ষার্থীর পুরো পত্রকোষ পর্যালোচনা, সামার টেস্টের পরীক্ষার ফল, সামার স্কুলের কাজ এবং সামার স্কুলের শিক্ষকের পর্যবেক্ষণ যে শিক্ষার্থীর কার্যসম্পদনা লেভেল ২-এর সম পর্যায়ের –এসবের ভিত্তিতে কম্যুনিটি সুপারিনটেনডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী পিতামাতাকে আপিল করার সুযোগ অনুমোদন করা হবে।
অগাস্টের পিতামাতা অপিল প্রক্রিয়ার অংশ হিশেবে, পিতামাতারা তাদের সন্তানের কাজ কীভাবে মূল্যায়ন করা হয়েছে তা ভালোভাবে বুঝতে প্রিন্সিপ্যাল অথবা কম্যুনিটি সুপারিনটেনডেন্টের সাথে তাদের সন্তানের প্ত্রকোষ পর্যলোচনা করতে পারেন।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে , যেখানে আরও তথ্য থাকতে পারে , অনুগ্রহ করে এখানে ক্লিক করুন ।