Parent Academy

নিউ ইয়র্ক সিটি প্যারেন্ট অ্যাকাডেমি

নিউ ইয়র্ক সিটি প্যারেন্ট অ্যাকাডেমি একটি সিটিওয়াইড কর্মসূচি যা লং আইল্যান্ড ইউনিভার্সিটির সহযোগিতায় প্রতিষ্ঠিত এবং এটি শিক্ষার্থীর সাফল্যে সহায়তা প্রদানে পিতামাতা সংশ্লিষ্টতাকে শক্তিশালী করার মাধ্যমে স্কুল কম্যুনিটিগুলোর মধ্যে অংশীদারত্ব তৈরি এবং তা বৃদ্ধি করে

 

প্যারেন্ট অ্যাকাডেমি বরো-ভিত্তিক কর্মশালার আয়োজন করে যা পিতামাতাগণকে আরও বেশি সজ্ঞাত রাখতে এবং সন্তানের শিক্ষা জীবনে সংশ্লিষ্ট হতে সহায়তা প্রদান, এবং স্কুল-ভিত্তিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকে এইসব প্রশিক্ষণ পিতামাতা সংশ্লিষ্টতার সহায়তায় স্কুল কম্যুনিটির যেসব সহায়-সংস্থান আছে সেগুলি প্রদান করে

 

বরো-ওয়াইড কর্মশালা:

প্রতি বরোতে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয় এবং এগুলি ডিপার্টমেন্ট অব এডুকেশনের অংশীদারত্বের মানের সাথে সমন্বিত, যা স্কুল এবং পরিবারবর্গকে একটি স্পষ্ট নির্দেশনার গাইডলাইন প্রদান করে এবং শিক্ষার্থীদেরকে কার্যকরভাবে কলেজ পেশাজীবনের জন্য প্রস্তুত করতে একযোগে কাজ করার সুস্পষ্ট ধারণা দেয়

 

কর্মশালার বিষয়সমূহ

যোগাযোগ রক্ষা

(অংশীদারত্বের মান 1)

স্কুল এবং পরিবারবর্গ শিক্ষার্থীর অগ্রগতি, স্কুল-ভিত্তিক লক্ষ্য এবং সহায়ক কর্মকাণ্ডের বিষয়ে একটি উন্মুক্ত তথ্য বিনিময়ে অংশ নেয়

উপকরণ:

-প্রাথমিক পর্যায়ের পাওয়ারপয়েন্ট

- ইজি অ্যাকসেস ফরম

প্যারেন্ট-টিচার কনফারেন্স থেকে সবচেয়ে ভালো ফল লাভের উপায়

প্যারেন্ট-টিচার কনফারেন্সে যোগদানের প্রস্তুতি এবং তাতে সফলভাবে অংশগ্রহণের কৌশল আলোচিত হয় পরিবার এবং পেশাজীবীউভয় দৃষ্টিকোণ থেকে বোঝার জন্য অংশগ্রহণকারীদেরকে সহায়তা করতে বিভিন্ন অনুশীলনী ব্যবহার করা হয় সন্তানের কনফারেন্সের জন্য প্রস্তুত হতে এবং নোট নেবার প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদেরকে সহায়তা দিতে কনফারেন্স নোটপ্যাডপ্রদান করা হয়

পিতামাতা সংশ্লিষ্টতায় উত্সাহ প্রদান

(অংশীদারত্বের মান 2)

স্কুল কম্যুনিটি এবং সন্তানদের সাফল্যে পিতামাতাদের বিভিন্ন এবং অর্থপূর্ণ ভূমিকা

উপকরণ:

-প্রাথমিক পর্যায়ের পাওয়ারপয়েন্ট

-পরিবার সংশ্লিষ্টতা বৃদ্ধির ওয়ার্কশিট

বিশেষ শিক্ষা সম্পর্কে ধারণা এবং আপনার সন্তানের শিখন ক্ষমতায় সহায়তা প্রদান

সন্তানের হোমওয়ার্ক এবং বাড়িতে তার অন্য শিক্ষাবিষয়ক লক্ষ্য অর্জনের কৌশলসমূহ জানুন অংশগ্রহণকারীদেরকে তাদের সন্তানের ভবিষ্যত কেমন তা ভাবতে, এবং তা বাস্তবায়নের উপায় কীসেসব তথ্য প্রদান করা হয়

স্কুলে আন্তরিক পরিবেশ সৃষ্টি

(অংশীদরত্বের মান 3)

পুরো স্কুল কম্যুনিটির প্রতিশ্রুতিযুক্ত একটি আন্তরিক, ইতিবাচক স্কুল পরিবেশ তৈরি

উপকরণ:

-প্রাথমিক পর্যায়ের পাওয়ারপয়েন্ট

- প্যারেন্ট সেন্টার টিপ শিট

কমন কোর লার্নিংয়ের মান, প্রমিত পরীক্ষা, এবং মধ্যস্থতার উত্তর সম্পর্কে ধারণা

কমন কোর লার্নিংয়ের মান সম্পর্কে জানুন যা শিক্ষার্থীরা স্কুলে শিখছে, তাছাড়া প্রমিত পরীক্ষা যা শিক্ষার্থীর কার্যসম্পাদনাকে পরিমাপ করে কীভাবে সেই তথ্যের ব্যাখ্যা বুঝতে হয় এবং শিক্ষার্থীর সহায়তায় অ্যাকাডেমিক মধ্যস্থতা বিষয়েও তথ্য লাভ করুন

শিক্ষার্থীর সাফল্যে অংশীদারত্ব

(অংশীদরত্বের মান 4)

শিক্ষার্থীদের জন্য উচ্চ প্রত্যাশা নির্ধারণে স্কুল পরিবারবর্গকে সংশ্লিষ্ট করে এবং তাদেরকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করতে পিতামাতাদের সাথে সক্রিয় অংশীদার বানায়

উপকরণ:

-প্রাথমিক পর্যায়ের পাওয়ারপয়েন্ট

-পরিবার সংশ্লিষ্টতা কর্মকাণ্ডের পরিবর্তন

-পিতামাতা সংশ্লিষ্টতাশিক্ষার্থীর শিক্ষণ

-প্রশ্নপত্র

-সম অংশীদার হিশেবে পিতামাতা প্রশ্নপত্র

 

আপনার সন্তানের শিখন এবং বেড়ে ওঠার চাহিদা পূরণে সহায়ক সহায়-সংস্থান/স্থানীয় প্রতিষ্ঠান শনাক্তকরণ

আপনার সন্তানের সহায়তায় যেসকল প্রতিষ্ঠান পরিসেবা প্রদান করে - সেগুলি সম্পর্কে জানুন যেসকল প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা হবে সেগুলি প্রত্যেক বরো ভিত্তিক

কার্যকরভাবে সহয়োগিতা

(অংশীদরত্বের মান 5)

শিক্ষার্থীর অ্যাকাডেমিক এবং ব্যক্তিগত বেড়ে ওঠা সম্পর্কিত স্কুল-ওয়াইড লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত গ্রহণে স্কুল কম্যুনিটিগুলো একযোগে কাজ করে স্কুলগুলো কম্যুনিটি-ভিত্তিক সংগঠনসমূহের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে যাতে শিক্ষার্থী এবং পরিবারের জন্য প্রাণোচ্ছল, পরিপূর্ণ পরিবেশ তৈরি হয়

 

 

 

আগামী বরো-ওয়াইড কর্মশালা:

নিচে উল্লিখিত কর্মশালার ফ্লায়ার ডাউনলোড করুন:

May 13

Manhattan


স্কুল-ভিত্তিক প্রশিক্ষণ:

কর্মশালায় পেশাগত উন্নয়নের সময় যেসব শিক্ষা দেয়া হয়েছে সেগুলিকে নতুনভাবে জোরদার করতে স্কুল-ভিত্তিক টিমগুলোর জন্য উপস্থাপনা এবং অন্য সব উপকরণ আছে বৃহত্তর স্কুল কম্যুনিটির কাছে কর্মশালাগুলো উপস্থাপন করতে টিমগুলোকে উত্সাহদানে এই সামগ্রী অভিযোজনযোগ্য ২০১২-২০১৩ স্কুল বছরে ১৪০টিরও বেশি স্কুলে প্যারেন্ট অ্যাকাডেমির স্কুল এবং পরিবারের জন্য পাঁচটি অংশীদারত্বের মান বাস্তবায়নে এই অ্যাকাডেমি সহায়তা করবে

 

আরও তথ্য পেতে:

718-780-6534 নম্বরে ফোন, অথবা info@nycparentacademy.org. ঠিকানায় ইমেইল করুন